ভারত প্রস্তুতি নেবে মালদ্বীপের বিপক্ষে, বাংলাদেশ কার সঙ্গে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মেঘালয়ের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ম্যাচটি। তার আগে এই মাঠে ভারত প্রস্তুতিটা জম্পেশ করার জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচটি হবে ১৯ মার্চ। ভারতীয় ফুটবল ফেডারেশন তা নিশ্চিত করেছে।

এদিকে ভারত তাদের প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ঠিক করলেও বাংলাদেশ কিন্তু এখনও কিছু পরিষ্কার করেনি। এমনিতে ৩৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন হাভিয়ের কাবরেরা। ২৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে অনুশীলনের পর ঢাকায় এসে এরপর শিলংয়ে যাওয়ার কথা। তবে এর মাঝে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে কিনা তা এখনও পরিষ্কার করেনি বাফুফে।

যদিও সৌদি আরবে অনুশীলন ম্যাচ খেলার ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিল বাফুফে। তবে ফিফা প্রীতি ম্যাচ কিংবা কোনও জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ হবে কিনা, তা এখনও জানায়নি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী