সেল্টিকের বিপক্ষে জিততে ঘাম ছুটলো বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১

সেল্টিকের মাঠে হাফটাইমের আগে ও পরে দুই গোল করেও স্বস্তিতে থাকতে পারেনি বায়ার্ন মিউনিখ। মাইকেল অলিসে ও হ্যারি কেইন করেন গোল দুটি। কিন্তু শেষ দিকে গোল হজম করে তারা। ব্যবধানটা ধরে রাখতে বেশ ঘাম ছুটেছিল জার্মান ক্লাবের।

শেষ দিকে চাপে পড়েও বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে ২-১ গোলে হারিয়েছে সেল্টিককে।

৪৫তম মিনিটে অলিসের চমৎকার শটে বায়ার্ন এগিয়ে যায়। ডায়োট উপামেকানোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাট করে উঁচু কোনাকুনি শট নেন তিনি।

দূরের পোস্ট দিয়ে দারুণ ভলিতে ৪৯তম মিনিটে লিড দ্বিগুণ করেন কেইন। জশুয়া কিমিখের কর্নারে বল পেয়ে যান অরক্ষিত অবস্থায়। তারপর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ৬০ গোলের মাইলফলক ছোঁন কেইন।

বায়ার্নের কপাল ভালো যে ৫৭তম মিনিটে পেনাল্টির মুখে পড়তে হয়নি। বক্সের মধ্যে আর্নে ইঙ্গেলসের পায়ে আঘাত করেন উপামেকানো। লম্বা সময় ভিএআর রিভিউ দেখে স্পট কিকের বিরুদ্ধে রায় দেন রেফারি।

ম্যাচের প্রথম মিনিটে নিকোলাস কুয়েন জালে বল জড়ালেও অফসাইডের কারণে সেল্টিককে হতাশ হতে হয়। সেই প্রায়শ্চিত্ত দলটি করে ৭৯তম মিনিটে। দাইজেন মায়েদার খুব কাছ থেকে নেওয়া হেড লক্ষ্যভেদ হলে এগিয়ে যায় তারা।

সেল্টিক শেষ দিকে সমতা ফেরানোর কাছে ছিল। স্টপেজ টাইমে তো ম্যানুয়েল ন্যয়ার দারুণ সেভে দলের লিড ধরে রাখেন। আগামী মঙ্গলবার ফিরতি লেগে চূড়ান্ত হবে দুই দলের মধ্যে কে যাচ্ছে শেষ ষোলোতে?

এদিকে অন্য ম্যাচে ক্লাব ব্রুগ বিতর্কিত পেনাল্টিতে ২-১ গোলে হারিয়েছে আতালান্তাকে। বেনফিকার কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে এএস মোনাকো। মাইক মাইগনানের ভুলে ১-০ গোলে এসি মিলানকে হারতে হয়েছে ফেনুর্দের কাছে। 

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি