চোট থেকে ফেরা ম্যাডিসনের গোলে ম্যানইউকে হারালো টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০

ম্যানচেস্টার ইউনাইটেড পায়ের নিচে মাটি যেন পাচ্ছে না। রবিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-০ গোলে হারলো তারা। চোট কাটিয়ে মাঠে ফেরা জেমস ম্যাডিসনের গোলে জিতেছে স্পাররা।

দশম মিনিটে আক্রমণে যায় ম্যানইউ। টটেনহ্যাম কিপার ভিকারিও ফিরিয়ে দেন রাসমুস হয়লুন্দকে, আলেহান্দ্রো গারনাচো ফিরতি শট নিলে আবারও বাধা হয়ে দাঁড়ান তিনি।

তিন মিনিট পর টটেনহ্যামের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। ম্যাডিসন করেন গোল। বার্গভালের শট ম্যানইউ কিপার ফেরালে ফিরতি শটে জাল কাঁপান তিনি।

সমতা ফেরাতে মরিয়া ছিল ইউনাইটেড। ২৩ মিনিটে গারনাচো তো সেন্টার থেকে গোলপোস্টের উপর দিয়ে বল মেরে স্ট্যান্ডে পাঠান। ম্যানইউ সুবর্ণ সু্যোগ নষ্ট করে।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেমহ্যাম। ফিরেই গারনাচো দুইবার লক্ষ্যে শট নিলেও ভিকারিও সেভ করে তাকে হতাশ করেন।

লিগে ১২তম হারে ম্যানইউ ২৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫ তে থাকলো। আর ৩০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে গেলো  টটেনহ্যাম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি