শীর্ষে ফিরে অ্যাতলেতিকোর ওপর চাপ বজায় রাখলো বার্সা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

ভ্যালেন্সিয়াাকে ৩-০ গোলে হারিয়ে অল্প সময়ের জন্য হলেও শীর্ষস্থান দখল করেছিল অ্যাতলেতিকো। তাদের সরিয়ে লা লিগায় শীর্ষে ফিরেছে বার্সেলোনা। লাস পালমাসকে হারিয়েছে ২-০ গোলে। তাতে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকোর ওপর চাপটা বজায় রাখলো কাতালান দল।   

৬২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছেন বদলি খেলোয়াড় দানি ওলমো। ৯০+৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফেরান তোরেস। 

শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান হয়ে যাবে। যদি রবিবার ঘরের মাঠে জিরোনাকে হারায় তারা। সমান ম্যাচে অ্যাতলেতিকোর সংগ্রহ ৫৩। 

প্রথমার্ধে একেবারে অগোছালো ছিল বার্সার আক্রমণ। স্বাগতিকদের রক্ষণ ভাঙতে যে ধারের প্রয়োজন, সেটা তাদের ছিল না। বিরতির পর ফ্লিক খেলোয়াড় পরিবর্তন করে সাফল্যের দেখা পেয়েছেন। নিষ্প্রভ ফেরমিন লোপেজের বদলে প্লে মেকার ওলমোকে নামান তিনি। তার পর তো প্রথম গোলটা তিনিই এনে দিয়েছেন। 

৮০তম মিনিটে পেনাল্টি নিয়ে বিতর্কের ঘটনাও ঘটে। বক্সে এরিক গার্সিয়ার হাতে একটি বল লাগলে পেনাল্টির আবেদন করে লাস পালমাস। কিন্তু ভার রিভিউতে দেখা যায়, বিল্ড আপে অফসাইডের ঘটনা ঘটেছে সেখানে। 

অতিরিক্ত ৮ মিনিট যোগ হওয়ায় সেটা আশার সঞ্চার করে স্বাগতিক শিবিরে। কিন্তু বার্সা সেই যোগ হওয়া সময়েই ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নেয় দ্বিতীয় গোলে। অবশ্য ভুলটা ছিল লাস পালমাসেরই। তাদের দেওয়া পাস পেয়ে যান রাফিনহা। সেখান থেকে বল দ্রুত পেয়ে জাল কাঁপান তোরেস। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি