সাবিনাদের ছাড়া আমিরাতের কাছে হারলো ‘নতুন বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৯

বিদ্রোহ করা ১৮ জন ফুটবলার দলে নেই। নতুন এক বাংলাদেশ নিয়ে  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালো ফল করতে পারেনি বাংলাদেশ। সাবিনাদের ছাড়াই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। 

বুধবার ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ১৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ  সুযোগ হারায় বাংলাদেশ। 

বরং ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে।

ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী