হামজার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা সবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মার্চ ২০২৫, ২২:২৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:০২

বাংলাদেশ দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরা দিকনির্দেশনা দিচ্ছেন। অনুশীলনে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। তবে দলের বড় তারকা হামজা চৌধুরী এখনও আসেননি। ১৭ মার্চ সরাসরি সিলেটে আসার কথা রয়েছে। হবিগঞ্জে নানার বাড়ি থেকে একদিন পর জামাল-হৃদয়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। এমনটা পরিকল্পনা রয়েছে। সবাই হামজার অপেক্ষায় আছেন। 

জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে বলেছেন, ‘আমরা সবসময় মনে করি, প্রতিপক্ষ যেই হোক না কেন, সে শক্তিশালী। তো আমরা যদি আমাদের যে পরিকল্পনা আছে, সেটা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো একটা ফলের আশা আছে ইনশাআল্লাহ।’

মাঝমাঠে হামজার সঙ্গে সংযোগ নিয়ে আবাহনীর মিডফিল্ডার জানালেন, ‘আপনারা সবাই জানেন, হামজা ভাই অনেক ভালো মানের খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পরীক্ষিত একজন খেলোয়াড়। আমি মনে করি, তার সঙ্গে যদি খেলতে পারি, সেটি অনেক সৌভাগ্যের একটা বিষয়। আর আপনারা কম্বিনেশনের যে বিষয়টা বললেন, তিনি যদি দলের সঙ্গে যোগ দেন, তাহলে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

হামজার যেমন মানিয়ে নেওয়ার বিষয় আছে, আপনাদেরও আছে কিনা, এমন প্রশ্নে হৃদয়ের উত্তর, ‘আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে এই ম্যাচটার জন্য প্রস্তুত আছি। আসলে দলে অনেক খেলোয়াড়। কোচ আসলে সিদ্ধান্ত নেবেন কে খেলবে, কে খেলবে না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কীভাবে ভালো করে সেরা একাদশে জায়গা করে নেওয়া যায়।’

দল কাল নিবিড় অনুশীলন করতে সৌদি আরবে যাচ্ছে। সেখানে প্রস্তুতি নিয়ে হৃদয় বলেছেন, ‘আসলে সবাই লম্বা সময় একসঙ্গে থাকতে পারলে দলের সমন্বয়টা ভালো থাকে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হয়। আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে কোচিং স্টাফদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, ভালো ও ইতিবাচক ফলের আশা করছি সবাই। আমাদের ট্রেনিং খুব ভালো হচ্ছে। ওদের শক্তি-দুর্বলতার দিক, কীভাবে খেললে আমাদের জন্য ভালো হয় এবং কীভাবে নিজেদের মাঠের মধ্যে মেইনটেইন করবো, আক্রমণ, রক্ষণ, এ বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের