মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ০৪:১০আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:২৪

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চ ছড়ালো। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘাম ছুটলো রিয়াল মাদ্রিদের। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দেখায় টানা তিন ম্যাচ ড্র হওয়ার পর অবশেষে জয়ের দেখা পাওয়া গেলো। অ্যাটলেটিকোকে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হারালো রিয়াল। 

আরেক ম্যাচে পি্‌সভি আইন্দহোভেনকে গোলবন্যায় ভাসিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব প্রতিপক্ষের মাঠে জিতেছে ৭-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে গানাররা।

রিয়ালের ব্রাহিম দিয়াজ দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন। তার আগে রদ্রিগোর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও জুলিয়ান আলভারেজ সমতা ফেরান। তাতে মাদ্রিদ ডার্বিতে টানা চতুর্থ ড্রয়ের ইঙ্গিত মিলেছিল। 

এক বছরেরও বেশি সময় পর রিয়াল অ্যাটলেটিকোকে হারালো। আগের চারবারের দেখায় তারা একটি হারের পর টানা তিন ম্যাচে ড্র করেছিল।

বার্নাব্যুতে রিয়াল শুরুতেই গ্যালারি কাঁপায়। কিক অফের চার মিনিট পর রদ্রিগো গোলমুখ খোলেন। অ্যাটলেটিকো হাল ছাড়েনি। ৩২তম মিনিটে চমৎকার স্ট্রাইকে আলভারেজ সমতা ফেরান।

রিয়াল পার্থক্য গড়ে দেয় ৫৫তম মিনিটে। অ্যাটলেটিকোর বক্সে জটলার মধ্যে থেকে অল্প জায়গা তৈরি করেন দিয়াজ। তারপর নিচু শটে ইয়ান ওবলাকের দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোল প্রচেষ্টা নস্যাৎ করে ব্যবধান আর বাড়তে দেয়নি অ্যাটলেটিকো।

জিতলেও আগামী সপ্তাহে ওয়ান্দা মেত্রোপলিতানোতে ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে রিয়ালকে।

এদিকে নেদারল্যান্ডসে আর্সেনাল গুঁড়িয়ে দিয়েছে পিএসভিকে। প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে তিন গোল দেয় তারা। তারপর বিরতির পর আরও চারটি গোল করে।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে এটাই সবচেয়ে বড় জয়। আর প্রতিযোগিতার যে কোনও পর্যায়ে প্রতিপক্ষের মাঠেও সবচেয়ে বড় জয় পেলো আর্সেনাল।

১৮তম মিনিটে জুরিয়েন টিম্বার গোলমুখ খোলেন। তারপর টিনএজার এথান নোয়ানেরি ব্যবধান বাড়ান। ৩১তম মিনিটে তৃতীয় গোল করেন মিকেল মেরিনো।

নোয়া লাংয়ের পেনাল্টি থেকে হাফ টাইমের আগে ৩-১ এ ব্যবধান কমায় ডাচ চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুটি গোল করে আর্সেনাল দাপট ধরে রাখে। এই সময়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও লিয়ান্দ্রো ট্রসার্ড গোলদাতার খাতায় নাম লিখেন।

৭৩তম মিনিটে ওডেগার্ড নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পিএসভির কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা রিকার্ডো কালাফিওরি। বড় এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্সেনালের জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়ালো।

আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ক্লাব ব্রুগের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো। আর সিগনাল ইদুনা পার্কে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের