সৌদিতে অনুশীলনে শিলংয়ের ঠাণ্ডা কন্ডিশনে মানিয়ে নিতে আশাবাদী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ০০:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০০:৩৯

ভারতের বিপক্ষে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে সৌদি আরবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম দিনে মাঠে নেমেছিল জামাল ভূঁইয়ারা। এদিন মূলত লম্বা ভ্রমণক্লান্তি এড়ানোর দিকে মনোযোগ দিয়েছে বাংলাদেশ দল। একই সঙ্গে সৌদি আরবের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ ভারতের বিপক্ষে ঠাণ্ডা কন্ডিশনেই খেলতে হবে লাল সবুজ জার্সিধারীদের।

বৃহস্পতিবার সৌদির তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে দেড় ঘণ্টা প্রস্তুতি পর্ব সেরেছে দল। এরই ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানিয়েছেন, সৌদিতে অনুশীলনের কারণে শিলংয়ের কন্ডিশনে মানিয়ে নিতে তাদের সুবিধা হবে।

ফাহিম বলেছেন, ‘সকালে নাস্তার পরে আমরা স্ট্রেচিং করেছি। এরপর একটু বিশ্রাম নিয়েছি। লাঞ্চের পরে অনুশীলন। এখানে ঠাণ্ডা আবহাওয়া। তবে আমার মনে হয়, এটার সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য তেমন সমস্যা হবে না। কারণ, এখানে যেহেতু আমরা ১০-১২ দিন থাকবো। আমার মনে হয়, শিলংয়েও একই রকম কন্ডিশন থাকবে; আমাদের তেমন একটা সমস্যা হবে না।’

সৌদিতে এই কন্ডিশনে আগেও অনুশীলন করেছে বাংলাদেশ, গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে। তার সুফল মিলেছিল, ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। দেশটিতে গতবারের ক্যাম্পের উদাহরণ টেনে ফাহিমের সঙ্গে সুর মিলিয়ে মিডফিল্ডার জনি বলেছেন, ‘সকালে রিকভারি করেছি শরীরটা ছাড়ানোর জন্য। এরপর ছোট একটা মিটিং করেছি। অনুশীলন করেছি। আবহাওয়া ঠাণ্ডা আছে। তবে এর আগেও সৌদিতে আমরা এই আবহাওয়ায় অনুশীলন করেছি। আমাদের মনে হচ্ছে শিলংয়ের ঠাণ্ডার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে