প্রথমবার পালমারের পেনাল্টি মিসের পরও চেলসির জয়

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ২৩:২৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২৩:২৮

ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে উঠে গেলো চেলসি। মার্ক কুকুরেল্লার একমাত্র গোলে রবিবার লিস্টার সিটিকে স্ট্যামফোর্ড ব্রিজে হারালো ব্লুরা। ১-০ গোলে জেতা এই ম্যাচে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথমবার পেনাল্টি মিস করে আলোচনায় কোল পালমার।

২২ বছর বয়সীর নিচু শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন লিস্টার কিপার ম্যাডস হারমানসেন। বক্সের মধ্যে জ্যাডন সানচো ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল চেলসি। 

প্রিমিয়ার লিগ ইতিহাসে পেনাল্টি রেকর্ডে সেরা পালমার। ১২ পেনাল্টি থেকে ১২টিতেই গোল করেছেন তিনি। সর্বকালের সেরার তালিকায় ইয়াইয়া তোরে (১১ তে ১১) ও দিমিতার বারবাতোভ (৯ এ ৯) তার পেছনে।

কিন্তু সাম্প্রতিক অফফর্মের ধারাবাহিকতায় ১৩তম পেনাল্টিতে মিস করে বসলেন পালমার। সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচে গোল করতে পারেননি তিনি। অথচ গত মৌসুমে ২৭ গোল ও ১৫ অ্যাসিস্টে সবার নজর কেড়েছিলেন।

পালমারের আক্ষেপের দিনে চেলসি দারুণ জয়ে চতুর্থ স্থানে উঠে গেছে। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট তাদের। সিটিকে (৪৭) দুই পয়েন্ট পেছনে ফেলেছে। তিনে থাকা নটিংহাম ফরেস্টের চেয়ে তারা ২ পয়েন্ট পিছিয়ে। শীর্ষ দল লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ২১ পয়েন্টের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান