অনুশীলনের বিরতিতে জামাল ভূঁইয়াদের ওমরাহ পালন

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৮:৫৪আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:২৪

তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ  ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করেছে ওমরাহ। এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলনে বিরতির ফাঁকে ওমরাহ পালন করেছেন দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। 

নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেছেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।’

ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’

সুদানের বিপক্ষে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন। দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।’

এদিকে, আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামের। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করছে। জামাল-তারিকরা দেশে ফিরবেন ১৭ মার্চ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে