চ্যাম্পিয়ন্স লিগ 

প্রয়াত চিকিৎসকের জন্য আজ জিততে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৪:৫৮আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৪:৫৮

চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার সহজ সমীকরণের সামনে বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টরা বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাতালানদের। অবশ্য এমন ম্যাচে শোককে শক্তিতে পরিণত করতে চাইছে কাতালান দল। তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না বার্সেলোনা। 

লা লিগায় গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেলে মারা গেছেন বার্সার দলীয় চিকিৎসক কার্লেস মিনারো। বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে তার দল প্রয়াত এই চিকিৎসকের স্মরণে ম্যাচে সর্বোচ্চটা দিয়ে খেলবে।  ম্যাচটা মাঠে গড়াবে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিককে দেখে বোঝা যাচ্ছিল এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। নিরবতা ভাঙতে কিছুক্ষণ সময় নিয়ে জানান, গত দুটা দিন কতটা কঠিন ছিল তাদের জন্য। তার পরেও দলীয় চিকিৎসকের মৃত্যু আসন্ন ম্যাচে বাড়তি প্রেরণা হিসেবে কাজে দেবে বলে মন্তব্য করেন তিনি, ‘মনে হয় পুরো দল পরিস্থিতিটা ভালোভাবে সামলে নিয়েছে। ম্যাচেই আমাদের মনোযোগ। আমরা তার জন্য ম্যাচটা খেলতে চাই। এমন পরিস্থিতিতে তার জন্য জয় খুব প্রয়োজন। আমরা সেজন্য প্রস্তুত।’

আজ রাত ২টায় মাঠে নামবে লিভারপুলও। শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে জেতায় অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে হার এড়ালেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ইংলিশ জায়ান্টদের। একই রাতে বায়ার্ন মিউনিখও শেষ আটের লক্ষ্যে মাঠে নামবে। লেভারকুসেনের বিপক্ষে তারা প্রথম লেগ জিতেছে ৩-০ গোলে। ফলে কাজটা অনেকটুকু এগিয়ে রেখেছে জার্মান জায়ান্ট। একই লক্ষ্যে ফেইনুর্ডের বিপক্ষে রাতে নামবে ইন্টার মিলানও। 

/এফআইআর/    
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী