এক শহরেই জামাল-ছেত্রীদের সাফ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ২০:০৫আপডেট : ১১ মার্চ ২০২৫, ২০:৫৮

নতুন ফরম্যাটে ছেলেদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ছিল। মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টফাইভের চাওয়া ছিল এক দেশে এই টুর্নামেন্ট আয়োজন না করে হোম অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে করতে। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য দেশগুলো আগের মতো এক দেশের এক শহরে টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে। 

সেই ইচ্ছেটা তারা মার্কেটিং কমিটিকেও জানিয়েছে। এই মাসের শেষে মার্কেটিং কমিটি ঠিক করবে কোন দেশকে দেওয়া হবে আয়োজক স্বত্ব।

এদিকে, সভাতেই শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে আয়োজক হওয়ার। যদিও স্পোর্টফাইভ আগের ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায়। নেপাল থেকে সেন্ট্রালাইজড ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খারকা। কোন দেশে হতে পারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘বিষয়টি পুরোপুরি মার্কেটিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। সভায় শ্রীলঙ্কা আয়োজনের ইচ্ছে প্রকাশ করে। তবে মার্কেটিং কমিটি তাতে রাজি হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ মার্কেটিংয়ের প্রশ্নে তারা অন্য কোন দেশকেও বেছে নিতে পারে আয়োজক হিসেবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি