কনফারেন্স লিগের শেষ আটে চেলসি

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ০৬:২২আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৬:২২

কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি। বৃহস্পতিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে তারা৷ স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে ব্লুরা ৩-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে।

এঞ্জো মারেসকা দলে বড় ধরনের পরিবর্তন আনার পর কোপেনহেগেনের রক্ষণকে সেভাবে হুমকি দিতে পারেনি। প্রথমার্ধে তারা লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। বিপরীতে কোপেনহেগেন চারটি শট নেয় গোলে।

হাফটাইমের বাঁশি বাজতেই প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনে স্বাগতিক দল।

অবশ্য দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়ে যায় চেলসি। বাম দিক থেকে নেওয়া কিয়েরনান ডিউসবুরির শট গোলকিপার ডায়ান্ট রামাজকে পরাস্ত করলে দুই লেগ মিলিয়ে ব্যবধান বাড়ায় চেলসি।

কোল পালমারকে বেঞ্চ থেকে নামানোর পর চেলসির পারফরম্যান্সের ধার আরও বাড়তে থাকে। অল্পের জন্য গোলপোস্টের পাশ দিয়ে বল গেলে তার গোলখরা কাটানো হয়নি।

শেষ দিকে কোপেনহেগেন গোল শোধ দেওয়ার কাছে ছিল। রদ্রিগো হুয়েসকাসের শট ক্রসবারের উপর দিয়ে গিয়ে হতাশ করে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান