লিভারপুলের সেরা অধিনায়কদের একজন হতে চান ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১৯:০০আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯:০০

আগামীকাল রবিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কারাবাও ট্রফি জেতার সুযোগ লিভারপুলের ভার্জিল ফন ডাইকের সামনে। এই শিরোপা জিতে ক্লাবটির সেরা অধিনায়কদের তালিকায় নাম লিখতে চান ডাচ ডিফেন্ডার।

গত বছর ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে ১১৮তম মিনিটে জয়সূচক গোল করেন ফন ডাইক। অধিনায়ক হিসেবে জেতেন প্রথম ট্রফি। 

২০২৩ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে অধিনায়ক হিসেবে জর্ডান হেন্ডারসনের স্থলাভিষিক্ত হন ফন ডাইক। আর্নে স্লট এলেও আর্মব্যান্ড তার হাতেই শোভা পাচ্ছে।

৩৩ বছর বয়সী ডিফেন্ডার বললেন, ‘দুটি ট্রফি জিততে পারলে আমি মনে করি ক্লাবে সেরা কিছু অর্জন করা অধিনায়কদের দারুণ তালিকায় থাকার ভালো সুযোগ আছে। ক্লাবের অধিনায়ক হওয়ার পর থেকে আমার একটি বড় স্বপ্ন এটা। আমরা এখনও সেই জায়গায় নেই, অনেক কাজ বাকি আছে।’

জুনে ফন ডাইকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু তা বাড়ানোর ব্যাপারে কোনও ধরনের উদ্বেগের মধ্যে নেই তিনি, ‘আমি মনে করি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অবস্থায় আছি। খেলাটা উপভোগ করছি। ছেলেদের নেতৃত্ব দিতেও ভালো লাগছে। আগের চেয়েও দায়িত্বটা বেশি উপভোগ করছি। কারণটা সম্ভবত আমি ধীরে ধীরে বয়স্ক হচ্ছি। অপেক্ষা করে দেখি কী হয়।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া লিভারপুলের সামনে কারাবাও কাপের ট্রফি জয়ের সুযোগ। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও হাতের নাগালে। ১৫ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি