লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০০:৩১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৫৯

চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিল লিভারপুল। ফেভারিট হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে উঠেছিল তারা। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির কাছে হেরে ছিটকে যেতে হয়েছে। তবে সেই দুঃখ ভুলতে ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ফাইনালে নেমেছিল তারা। কিন্তু সেখানেও হারের যন্ত্রণায় পুড়তে হলো। ২-১ গোলে গত আসরের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা জিতেছে নিউক্যাসেল। ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো তারা।

গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হার দেখেছিল লিভারপুল। পাঁচ দিনের ব্যবধানে লিগ কাপেও হতাশায় ডুবতে হলো আর্নে স্লটের দলকে।

বল দখলে রাখায় লিভারপুলের ধারেকাছে ছিল না নিউক্যাসেল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে তারা ত্রাস ছড়িয়েছে অনবরত। লক্ষ্যে লিভারপুলের দুটি শটের বিপরীতে তারা রেখেছে ৬টি। আর গোলপ্রচেষ্টায় তারা শট নিয়েছে ১৭ বার, যেখানে লিভারপুলের ছিল সাতটি।

অতীত পরিসংখ্যান ছিল লিভারপুলের অনুকূলে। ২০১৫ সালের পর থেকে ১৭ ম্যাচ খেলে কখনও নিউক্যাসেলের কাছে তারা হারেনি। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলে তারা ষষ্ঠ দল নিউক্যাসেলের থেকেও ২৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে।

কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে গেলো মাঠের খেলায়। স্থানীয় খেলোয়াড় ড্যান বার্ন ৪৫তম মিনিটে নিউক্যাসেলকে লিড এনে দেন। কর্নার থেকে হেডে জাল কাঁপান এই ডিফেন্ডার।

বিরতি থেকে ফেরার পর নিউক্যাসেল সমর্থকদের গর্জন মিলিয়ে না যেতেই আরেকটি গোল। সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার আইজ্যাক ৫২তম মিনিটে জোরালো শটে লিভারপুল কিপার কাওমিন কেলেহারকে পরাস্ত করেন।

প্রিমিয়ার লিগ শীর্ষ দল লিভারপুল অবশেষে গোলের দেখা পায়। স্টপেজ টাইমে ফেডেরিকো চিয়েসা জালে বল জড়ান। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তাদের হয়ে গেছে। এডি হাওয়ির নিউক্যাসেল ৭০ বছর পর প্রথম ঘরোয়া ট্রফি জেতে।

এর আগে শেষবার তারা ট্রফি জিতেছিল ১৯৫৫ সালের এফএ কাপে। ওইবার ফাইনালে তারা হারিয়েছিল ম্যানসিটিকে।

অবশ্য শেষবার তারা কোনও মেজর ট্রফি জিতেছিল অর্ধশত বছরেরও বেশি আগে, ১৯৬৯ সালে ইন্টার সিটিজ ফেয়ার্স কাপে।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী