সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে নীরবতা পালন, পরে জানা গেলো জীবিত!

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৪:১৪আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৪:১৪

বুলগেরিয়ার শীর্ষ লিগে ঘটে গেলো অদ্ভুত এক ঘটনা। সাবেক এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পেয়ে ম্যাচের আগে পালন করা হলো এক মিনিটের নীরবতা। পরে জানা গেলো সেই খেলোয়াড় জীবিত! এমন কাণ্ডে পরে ক্ষমা চেয়েছে আর্দা কারজালি নামের সেই ফুটবল ক্লাব।  

রবিবার বুলগেরিয়ান লিগে কারজালির প্রতিপক্ষ ছিল লেভস্কি সোফিয়া। যাকে মৃত ভেবে নীরবতা পালন করা হয় তার নাম পেতকো গানচেভ। কিক অফের আগে গানচেভের স্মরণেই সেন্টার সার্কেলে নীরবতা পালনের জন্য জড়ো হন দুই দলের খেলোয়াড়রা। 

অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই আর্দা কারজালি ফেসবুকে পোস্ট করে জানায় যে, ওই ফুটবলার সম্পর্কে তারা ভুল তথ্য পেয়েছে। বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ক্লাবটির কর্তৃপক্ষ সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার আত্মীয়দের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।’

ম্যাচটা শেষ হয় ১-১ সমতায়।    

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী