টুখেল যুগে ইংল্যান্ডের প্রথম জয়, অভিষেকে গোল করে লুইস-স্কেলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১০:০২আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:০৪

সেই জানুয়ারিতে কোচ হলেও আনুষ্ঠানিকভাবে থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড প্রথম ম্যাচ খেলেছে গতকাল। বিশ্বকাপ বাছাইয়ে হতাশ করেনি থ্রি লায়ন্স। ‘কে’ গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে তারা। 

টুখেলের অধীনে প্রথম ম্যাচে অভিষেক করেছেন আর্সেনাল ল্যাফট ব্যাক ১৮ বছর বয়সী মাইলস লুইস-স্কেলি ও নিউক্যাসল ইউনাইটেডের ড্যান বার্ন। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটেই গোল করে অভিষেক স্মরণীয় করে ফেলেন স্কেলি। 

অবশ্য টুখেল যেভাবে হাই ইনসিটি স্টাইলকে প্রাধান্য দেওয়ার কথা বলছিলেন, সেটা ঘাটতি ছিল ম্যাচে। মাঝে মাঝে সেটার ঝলক দেখা গেছে যদিও। তাই দ্বিতীয় গোল পেতে সময় লেগেছে। ৭৭ মিনিটে দ্বিতেীয় গোলটি করেছেন অধিনায়ক হ্যারি কেইন। 

অভিষিক্ত আরেক খেলোয়াড় বার্ন অবশ্য অভিষেক ম্যাচটা স্মরণীয় করে ফেলার কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য প্রথমার্ধে হেড করলেও সেটা আঘাত করেছে ক্রসবারে। 

লুইস-স্কেলি গত ডিসেম্বরেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু তার দ্রুত উন্নতি নজর কাড়ে ইংল্যান্ড কোচের। কোচের আস্থার প্রতিদান দিতে সময়ও নেননি বেশি। ২০ মিনিটে জুড বেলিংহ্যাম পেনাল্টি এরিয়ায় দুর্দান্ত পাস বাড়ালে নিচু শটে আলবেনিয়া গোলকিপার থমাস স্ত্রাকোশাকাকে পরাস্ত করেন তিনি। গোল করে আবার ইতিহাসও গড়েছেন স্কেলি। ইংল্যান্ডের হয়ে অভিষেকেই সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তি গড়েছেন। তার আগে ২০১৬ সালে এই রেকর্ডটি ছিল মার্কাস র‌্যাশফোর্ডের।  

ম্যাচের পর টুখেল নিজেও স্বীকার করেন দ্বিতীয়ার্ধের খেলায় মন ভরাতে পারেনি শিষ্যরা, ‘মনে হয়েছে দ্বিতীয়ার্ধে আমরা খুব ধীর গতির ছিলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের