মোত্তাকে বরখাস্ত করলো জুভেন্টাস, নতুন কোচ তুদোর

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ২৩:১৮আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২৩:১৮

এক মৌসুম পার না করতেই প্রধান কোচ থিয়াগো মোত্তাকে বরখাস্ত করেছে সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাস। ৪২ বছর বয়সীর উত্তরসূরি বানানো হয়েছে সাবেক জুভেন্টাস খেলোয়াড় ইগোর তুদোরকে।

লিগের ৯ ম্যাচ হাতে রেখে জুভেন্টাস বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে। 

২০২৩-২৪ মৌসুমে বোলোগনায় দারুণ সময় কাটিয়ে গত জুলাইয়ে ভক্তদের মনে আশার আলো দেখিয়ে জুভেন্টাসে পা রাখেন মোত্তা কিন্তু মাঠের পারফরম্যান্সে তার দল হতাশ করতে থাকে।

ব্রাজিলিয়ান-ইতালিয়ান কোচের অধীনে জুভেন্টাস সব প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ড্র ১৬ ম্যাচে এবং হার আটটি।

নতুন নিযুক্ত ক্রোয়েশিয়ানের চ্যালেঞ্জ হবে জুভেন্টাসকে চতুর্থ স্থানে তুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করানো। 

সাবেক ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ওল্ড লেডিদের হয়ে ১১০ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫ বার। ক্রোয়েশিয়ার হয়ে ৫৫ ম্যাচও খেলার অভিজ্ঞতা আছে তুদোরের।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর তুদোর কোচিং ক্যারিয়ার শুরু করেন তার স্বদেশী ও শৈশবের ক্লাব হাজুক স্প্লিটে। এছাড়া গ্যালাতাসারেই, উদিনেসে, হেয়াস ভেরোনা, মার্সেই ও লাৎসিওর কোচ ছিলেন তিনি।

এর আগে সাবেক কোচ আন্দ্রে পিরলোর সহকারী হিসেবে জুভেন্টাসে কাজ করেছেন তুদোর। সবশেষ তার চাকরি ছিল সিরি আ ক্লাব লাৎসিওতে। ২০২৪ সালের ১৮ মার্চ মাউরিসিও সারির পদত্যাগের পর দায়িত্ব নেন তিনি। ২০২৩-২৪ মৌসুম শেষে গত বছরের ৫ জুন ওই পদ থেকে ইস্তফা দেন তুদোর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী