তামিমের সুস্থতার জন্য শিলংয়ে মোনাজাত করলেন বাংলাদেশের ফুটবলাররা

তানজীম আহমেদ, শিলং (মেঘালয়, ভারত) থেকে
২৪ মার্চ ২০২৫, ২২:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২২:৪০

তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর পৌঁছে গেছে শিলংয়ে ভারত ম্যাচের প্রস্তুতিরত বাংলাদেশ দলের ক্যাম্পে। দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী একটি গণমাধ্যমের কাছে দুঃখ প্রকাশ করে জানান, বাংলাদেশের বাঁহাতি ওপেনারের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। শুধু তিনিই নন, এদিন বাংলাদেশ দলের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেছেন তামিমের সুস্থতার জন্য।

আজ সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ দল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নামে। অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ পর বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিমের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এই খবর নিশ্চিত করে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’

হামজা ছাড়াও অধিনায়ক জামাল ভূঁইয়া তামিমের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন। সহমর্মিতা প্রকাশ করেছেন অন্য ফুটবলাররাও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের