হামজা-মোরসালিনকে নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, একাদশে নেই জামাল

তানজীম আহমেদ, শিলং (মেঘালয়, ভারত) থেকে
২৫ মার্চ ২০২৫, ১৮:৫৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯:১০

ভারতের বিপক্ষে বাংলাদেশ আগেও অনেক ম্যাচ খেলেছে। একেকটিতে একেক রকম রোমাঞ্চ-উত্তেজনা ছিল। এবার যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়াম একটু পর যেন অন্যরকম একটি ম্যাচের স্বাক্ষী হতে যাচ্ছে ফুটবল ভক্ত-সমর্থকরা। এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। একাদশে প্রথমবার জায়গা পেয়েছেন ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। এছাড়া একাদশে ফিরেছেন তারিক কাজী, শেখ মোরসালিন, মজিবর রহমান জনি ও শাহরিয়ার ইমন। বাদ পড়েছেন জামাল ভূঁইয়া।

এমনিতে বেশ কিছু দিন ধরে রাজনৈতিক কারণে দুই দেশের সম্পর্কে অনেকটাই টানাপোড়েন চলছে। প্রকারান্তরে এই ঢেউ এসে পড়েছে ফুটবলেও। তারওপর বাংলাদেশ দলে হামজা যুক্ত হওয়ায় উত্তেজনার পারদ যেন বহুগুণ বেড়েছে। বাঙালির ফুটবল নিয়ে আবেগের উত্তেজনার ছোঁয়া হামজা নিশ্চয়ই এতদিনে ঠিকই অনুভব করতে পারছেন। তার রাজসিক অভিষেকের অপেক্ষায় পুরো দেশ।

যথারীতি লাল-সবুজ দলে গোলবার সামলাবেন মিতুল মারমা। রক্ষণে স্তম্ভ হয়ে থাকবেন তপু বর্মণ, শাকিল আহাদ তপু, সাদ ও তারিক কাজী। জামাল বাদ পড়ায় তপুর হাতে থাকছে অধিনায়কত্বের দায়িত্ব। হামজা থাকছেন ৮ নম্বর জার্সিতে, বক্স টু বক্স মিডফিল্ড পজিসনে। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ হৃদয় ও  মজিবর রহমান জনি। আক্রমণভাগে মোরসালিন, রাকিব, ইমন ও রাকিব থাকছেন। হাভিয়ের কাবরেরা ৪-৩-৩ ছকে খেলাচ্ছেন। সেক্ষেত্রে রাকিব নম্বর নাইন হয়ে গোল করার আপ্রাণ চেষ্টা করবেন।

ভারতের একাদশে প্রত্যাশিতভাবে আছেন সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী। হামজা বনাম ছেত্রীর দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি