ওসাসুনার বিপক্ষে খেলবেন না আরাউহো-রাফিনহা 

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১১:২২আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:৫৬

বিশ্বকাপ বাছাইয়ে নিজ দেশের হয়ে খেলা রোনাল্ড আরাউহো ও রাফিনহাকে ওসাসুনার বিপক্ষে খেলাচ্ছে না বার্সেলোনা। ম্যাচটা মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার রাত ২টায়। 

বলিভিয়ার মাঠে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটাতে খেলেননি উরুগুয়ে ডিফেন্ডার আরাউহো। বেঞ্চে সময় কাটিয়েছেন। আবার ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ঠিকই পুরোটা সময় খেলেছেন রাফিনহা। তাই এই দুই খেলোয়াড় লম্বা সফর শেষে স্পেন ফিরে আসছেন দেখে তাদের তরতাজা হওয়ার সুযোগ দিচ্ছেন বার্সা কোচ হানসি ফ্লিক। 

ওসাসুনার বিপক্ষে এই ম্যাচটা হওয়ার কথা ছিল গত ৮মার্চ। কিন্তু কাতালান ক্লাবটির দলীয় চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে ম্যাচটা পেছানো হয়। ফ্লিক ম্যাচের আগে বলেছেন, ‘ওরা দু’জন খেলবে না। তারা দলে নেই। যেহেতু লম্বা ফ্লাইট, তাই ওদের খেলানোর বিষয়টা ভালো হতো না। কারণ ওদের তরতাজা হওয়া জরুরি।’

এই সময় বার্সা কোচ ম্যাচের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে ২০ দিনের মধ্যে সাতটি ম্যাচ খেলতে হবে তাদের। তার ওপর ১৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ১২ এপ্রিল লা লিগায় মুখোমুখি হবে লেগানেসের। অল্প সময়ে এই ব্যস্তি সূচি নিয়ে তার মন্তব্য, ‘অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে সব সময়ই রাত ৯টায় খেলা হয়। তখন দেখা যায় আমাদের গভীর রাতে ফেরা হয়। যা আসলে খেলোয়াড়দের রিকোভারির সঙ্গে সম্পৃক্ত। আমি এতে মোটেও খুশি নই। আপনি যখন অন্য লিগে খেলা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবগুলোর সূচি দেখবেন, দেখবেন সেটা এখানকার চেয়ে ভিন্ন।’

 

/এফআইআর/  
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি