দক্ষিণ আমেরিকান ফুটবলে বর্ণবাদ, বৈষম্য নির্মূলে নেতৃত্ব দেবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৬:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৬:৪৮

দক্ষিণ আমেরিকান ফুটবলে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা নির্মূল করার জন্য তৈরি বিশেষ টাস্ক ফোর্সকে নেতৃত্ব দেবেন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও। বৃহস্পতিবার মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল এই তথ্য জানিয়েছে।

কনমেবল এক বিবৃতি দিয়েছে, ‘খেলাধুলা ও সমাজ দুটোকেই প্রভাবিত করে এমন আচরণ নির্মূলে নীতিমালা প্রণয়ন করা এবং প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে এর লক্ষ্য।’

২০১৯ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন রোনালদো। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। এই বিষয়টির সুরাহা করতে তিনি শীর্ষস্থানীয় নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও খেলোয়াড়দের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর  ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দেওয়া হয়।

বর্ণবাদের কারণে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কোপা লিবার্তাদোরেস থেকে সরে দাঁড়ানোর ব্যাপারটি প্রতিযোগিতাকে চিতা ছাড়া টারজান বানিয়ে দেবে, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন ডোমিঙ্গেজ।

অ্যাওয়ে ম্যাচে ব্রাজিলিয়ান খেলোয়াড় ও ভক্তদের উদ্দেশ্য করে ‘বানর’ বলা হরহামেশাই দেখা গেছে। 

বর্ণবাদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করার জন্য সম্প্রতি কনমেবলের ওপর চাপ তৈরি হয়েছে।

রোনালদোর সঙ্গে এই টাস্কফোর্সে আছেন ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌা এবং সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় ও ফিফপ্রো দক্ষিণ আমেরিকা প্রেসিডেন্ট সার্জিও মারচিম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের