ফের ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২২:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২৩:২৪

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বিতে পেনাল্টি মিস করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও একই কাণ্ড করলেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালও ২-১ গোলে হেরে গেলো ম্যাচটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পে বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরা তীব্র প্রতিবাদ জানালে ভিআরএ যাচাই করেও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ভিনিসিয়ুস বাঁ দিকে নিচু শট নেন। বলের দিকে ঝাঁপিয়ে রুখে দেন অতিথি কিপার জর্জিও মামারদাশভিলি।

তিন মিনিট পর ভ্যালেন্সিয়া এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেনি। আন্দ্রে আলমেইদার ক্রসে উঁঁচুতে লাফিয়ে হেড করেন মৌক্তার দিয়াখাবি।

বিরতির পর ভিনিসিয়ুস প্রায়শ্চিত্ত করেন সমতা ফিরিয়ে। ৫০তম মিনিটে তার গোলে সমতা ফেরায় রিয়াল। এরপর অগণিত সুযোগ নষ্ট করে তারা। ভ্যালেন্সিয়ার উগো দুরো স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে গোল করে স্বাগতিক গ্যালারি নিস্তব্ধ করে দেন।

৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলো রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্টে শীর্ষে বার্সা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি