আবাহনী ম্যাচের আগে চোটজর্জর কিংস, মিগেল যাচ্ছেন ইস্ট বেঙ্গলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ০০:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০০:৫৮

ফেডারেশন কাপে ফাইনালে উঠার লড়াইয়ে ঐতিহ্যবাহী আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। ৮ এপ্রিল ম্যাচের আগে তিতার দলে চোট হানা দিয়েছে। এ নিয়ে কোচসহ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা কম নয়।

দলে বড় সমস্যা রক্ষণভাগ নিয়ে। আগে থেকে নেই বিশ্বনাথ ঘোষ। তপু বর্মণ শিলংয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যাথা পেয়েছেন। আর সবশেষ ফিনল্যান্ডে বড় হওয়া তারিক কাজীর ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে কলার বোন ভেঙে গেছে।

এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনো দেশ থেকে ফিরেননি। নবজাতকের পাশে আছেন। গুঞ্জন আছে এই মৌসুমে আর তাকে ঢাকায় দেখা যাবে না।সমঝোতার মাধ্যমে ভারতের ইস্ট বেঙ্গলে নাম লেখাতে যাচ্ছেন!

এছাড়া আর্জেন্টিনা থেকে আসা নতুন স্ট্রাইকার লেসকানো চোটে পড়েছেন। এখন খেলবেন কিনা সংশয় আছে। 

দলের এই অবস্থায় কোচ তিতে হতাশ কণ্ঠে বলেছেন, 'কী আর বলবো! আমার কোচিং ক্যারিয়ারে এই প্রথম এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমার বলার মতো উত্তরও নেই। সত্যি বলতে অনেক সমস্যা।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি