দ্রুত ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ

  স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১১:২৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪৫

শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে উল্টো বার্সাকেই এগিয়ে থাকার সুযোগ করে দিয়েছে তারা! ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে তাতে ভীষণ চাপে পড়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যদের আহ্বান জানিয়েছেন, আর্সেনাল ম্যাচের আগে আরও মনোযোগ বাড়াতে।   

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সারই বড় উপকার করেছে ভ্যালেন্সিয়া। বার্সেলোনাও রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তাতে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। 

আনচেলত্তি স্বীকার করেছেন, এখন লা লিগা শিরোপা তাদের কাছে দূরের বাতিঘর মনে হচ্ছে। তবে সেটা যেন কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে প্রভাব না ফেলে তা নিয়ে ভীষণ সতর্ক তিনি, ‘আমরা লিগে জোরালোভাবে লড়াই করার সুযোগ হারিয়েছি। তবে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ কাপের ফাইনাল ও আর্সেনালের বিপক্ষে ম্যাচটা ভিন্ন কিছু হবে।’

ওই দুই ম্যাচ নিয়ে তার অনুমান, ‘ওই দুই ম্যাচে তারা আরও বেশি আক্রমণাত্মক হবে এবং ম্যাচের গতিপ্রকৃতি সম্পূর্ণ ভিন্ন হবে। তাই রক্ষণে আমাদের আরও ভালো হতে হবে এবং আক্রমণে কার্যকর হতে হবে। তবে মনোযোগ হারানো চলবে না।’

তিনি আরও বলেছেন, ‘এটা সত্যি এখন আমাদের বিপক্ষে প্রতিপক্ষের গোল করা অনেক সহজ হয়ে পড়েছে। তবে এটা নিয়ে অভিযোগ করে লাভ নেই।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের পরাজয় নিয়ে তার কথা, ‘এই হার আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও ভালো করতে পারতাম। অবশ্য এটা মানসিকতার ঘাটতির কারণে নয়। আমরা জয়ের যোগ্য ছিলাম কিন্তু ছোটখাটো বিষয়ে পার্থক্য থাকাতেই এমনটা হয়েছে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। মঙ্গলবার আর্সেনাল ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’

/এফআইআর/    
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী