‘আত্মবিশ্বাস ছিল টাইব্রেকারে কিংসকে হারাতে পারবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:২৮

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার পরও ম্যাচের স্কোরলাইন ১-১। বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি তিতা তেকাঠির নিচে মেহেদী হাসান শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে নামান। যেন টাইব্রেকারে তুরুপের তাস হতে পারেন কক্সবাজার থেকে আসা ফুটবলার। বিপরীতে আবাহনীর ভরসা মিতুল মারমা। শেষ পর্যন্ত ফেডারেশন কাপে জিকো ম্যাজিক চলেনি। চলেছে মিতুল শো। যদিও দুজনই একটি করে শট আটকে দিয়েছেন। তবে ম্যাচের পুরো পারফরম্যান্সের কারণে আবাহনীকে ফাইনালে তুলে মিতুলই হয়েছেন ম্যাচসেরা!

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার আবাহনী ঢাকায় ফিরেছে আবাহনী ফুরফুরে মেজাজে। দেশের ফুটবলে বড় শক্তি কিংসকে এই মৌসুমে টানা দুইবার হারের তিক্ত স্বাদ দিয়েছে ঐতিহ্যবাহী দলটি। যা আগে কখনও হয়নি। তাও আবার বলতে গেলে ১০ জনের ভঙ্গুর শক্তির দল নিয়ে।

মিতুল ছিলেন ‍দুর্দান্ত

প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত আবাহনী। আগে গোল করে কিংস শেষ দিকে এসে হজমও করলো। আবাহনী সমতা এনে অতিরিক্ত সময়ে তা ধরে রাখলো। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে তো মিতুল একটি শট ঠেকিয়ে দিলেন। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার শট মারলেন ওপর দিয়ে। তাতেই কিংসের যা সর্বনাশ হওয়ার কথা, তা-ই হয়েছে। ম্যাচসেরা মিতুল তাই ঢাকায় আসতে আসতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সবার মধ্যে কমিটমেন্ট ছিল যে করেই হোক ম্যাচ জিততে হবে। এমনকি একজন কমে গেলেও মনোবল হারাইনি। শেষ পর্যন্ত লড়াই করে গেছে। সে ফল পেয়েছি আমরা। তাই সবাই বেশ খুশি।’

ম্যাচসেরা মিতুল

মিতুল নিজে কিংসের রাকিব-ফাহিমদের শট আটকে গোল হতে দেননি। এরপর টাইব্রেকারেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। এখন পর্যন্ত মৌসুমে মাত্র দুটি গোল হজম করেছেন মিতুল। নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তিনি জানালেন, ‘সবাই যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমিও তা-ই করেছি। তেকাঠির নিচে সব সময় সজাগ ছিলাম। তাই শেষ পর্যন্ত ভাগ্য আমাদের সহায় ছিল। ম্যাচ জিতে ফাইনালে গিয়েছি।’

টাইব্রেকারে জিতেছে আবাহনী

তবে কিংসের বিপক্ষে নির্ধারিত সময়ে গোল হজম নিয়ে মিতুলের ব্যাখ্যা, ‘ওটা ডিফেন্ডারদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, যা পরবর্তীতে সামলে নিয়েছি। আশা করছি এমনটি আর হবে না। ফাইনালে আমরা ট্রফি নিয়েই উৎসব করতে পারবো।’

শুধু আবাহনী নয়, জাতীয় দলেও মিতুল কোচের এক নম্বর পছন্দ। তার প্রতিদান বুঝি আজও দেখা গেলো। এমন পারফরম্যান্স ধরে রেখে সামনে এগিয়ে চলার পণ রাঙামাটির ফুটবলারের। পরিশ্রমের পর সাফল্যই যার মূলমন্ত্র।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি