সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে ঢাকায় হামজাদের প্রীতি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৪২

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ফুটবলে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তার আগে একই মাঠে একটি প্রীতি ম্যাচও হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 

ঢাকার মাঠটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কাজ চলছে। ফ্লাডলাইট ও ঘাস স্থাপন করা হচ্ছে। বাফুফের আশা, ১ জুনের আগে মাঠ শতভাগ তৈরি হয়ে যাবে। তখন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের অনুশীলনও এখানে শুরু হবে। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামের চিত্র

আজ বুধবার সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘১ জুন থেকে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। ম্যাচের আগে ৫ বা ৬ জুন একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এর আগে মাঠ তৈরি হয়ে যাবে বলে আশাবাদী।’

তার আগে ঢাকার স্টেডিয়াম পরিদর্শন করতে আসবেন ফিফা, এএফসি কর্মকর্তারা। এছাড়া ঢাকার বাইরের ম্যাচ আয়োজনে ইচ্ছুক বাফুফে। চট্টগ্রাম ও সিলেটে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচ হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে মাঠের কন্ডিশন এবং ফিফা ও এএফসির অনুমোদনের ওপর।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের