কিংস-মোহামেডান ম্যাচে অধিক নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ২১:০৩আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১:০৩

ঈদের ছুটি কাটিয়ে শুক্রবার আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পরের দিন শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান ও তৃতীয় দল বসুন্ধরা কিংস। ম্যাচটির ভেন্যু কিংস অ্যারেনা। সেই ম্যাচে অধিক নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

এর আগে এই মাঠে ২২ নভেম্বর অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপে মোহামেডান ও কিংসের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। খেলার মাঝে মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছিল। এগিয়ে থাকা মোহামেডান ওই ম্যাচ হেরে গিয়ে দুষেছিল দর্শকদের আরচরণকে। এরপর চিঠিও দিয়েছিল সাদা কালোরা। 

এবার কিংসের বিপক্ষে ম্যাচের আগে বাফুফে সভাপতির কাছে আবারও চিঠি দিয়েছিল মোহামেডান। এর প্রেক্ষিতে শনিবারের ম্যাচে কিংস অ্যারেনায় আবার অঘটন এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বাফুফে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত ওই চিঠিতে পুলিশ কমিশনারের কাছে স্টেডিয়ামে পুলিশ সদস্য আগের চেয়ে বাড়ানোর অনুরোধ করা হয়েছে। কমিশনারকে দেওয়া এই চিঠির অনুলিপি ডিসিকেও দেওয়া হয়েছে বলে বাফুফে সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন। 

এই ম্যাচের আগে ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী ও ২০ পয়েন্ট পেয়ে তিনে কিংস। 

শনিবার মোহামেডান জিতলে শিরোপা জয়ের পথে বড় বাধা অতিক্রম করবে। তারা হারলে কিংসের সঙ্গে স্বস্তি পাবে আবাহনীও।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি