২০২৬ বিশ্বকাপে খেলতে চায় মেসি: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলকে হারিয়ে মূল পর্বের টিকিট পেয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, শিরোপা ধরে রাখার মিশনে কি থাকছেন লিওনেল মেসি? তার সঙ্গে ইন্টার মায়ামিতে ড্রেসিংরুম ভাগাভাগি করা লুইস সুয়ারেজ জানালেন, বিশ্বকাপে খেলতে চান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

৩৭ বছর বয়সী মেসি এখনও জানাননি, আগামী বছরের টুর্নামেন্টে তার খেলার ইচ্ছা আছে কি না। তার কাছ থেকে কোনও সাড়া না মিললেও সুয়ারেজকে প্রশ্ন করা হয়েছিল। উরুগুয়ান তারকা এল পাইস-কে বললেন, ‘না, আমরা কথা বলি (এনিয়ে) মজা করে, অনেকবার। আগামী বছরের বিশ্বকাপে তার (মেসি) খেলার ইচ্ছা আছে। অবশ্যই জাতীয় দল থেকে দূরে থাকায় সেই ইচ্ছা তার চেয়ে আমারটা মলিন হয়ে গেছে। কিন্তু আমরা এনিয়ে (অবসর) এখনও কোনও কথা বলিনি।’

তবে মেসির খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে একটু থেমে সুয়ারেজ বললেন, ‘না, না, না। আমি তাকে জিজ্ঞাসাও করিনি। আমি জানি সে কী পছন্দ করে এবং সেজন্য আমি এসব নিয়ে তার কাছে জানতে চাইনি। সময় বলে দেবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি