আর্জেন্টিনার লেসকানো নয়, ‘হিরো’ হয়ে তরুণ ইনসান যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ২১:২০আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২১:৩১

প্রিমিয়ার লিগে বিরতিতে আর্জেন্টিনার স্ট্রাইকার লেসকানোকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিল বসুন্ধরা কিংস। কিন্তু এখন পর্যন্ত দীর্ঘদেহী ফুটবলার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বরং তার জায়গায় আজ ‘অখ্যাত’ ইনসান হোসেন হিরো! নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ১৯ বছর বয়সী ফুটবলারের ওপর ভর করে কিংস ফেডারেশন কাপে ফাইনালে জায়গা করে নিয়েছে। বদলি ফরোয়ার্ডের দারুণ এক গোলে রহমতগঞ্জকে বিদায় করে ২২ এপ্রিলের ফাইনালে আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে তারা। গোল করে দলকে ফাইনালে তুলে ইনসান দারুণ খুশি।

মঙ্গলবার কিংস অ্যারেনাতে তো ম্যাচ শেষে তাকে ঘিরে সতীর্থরা উৎসব করেছে। কাঁধে চড়িয়ে উল্লাসে মেতে উঠেছিলেন তারা। অথচ ইনসানের খেলারই কথা ছিল না। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে আর্জেন্টিনার স্ট্রাইকারের জায়গায় তার ডাক পড়ে। কোচের ভরসার প্রতিদান দিয়েছেন দারুণ এক হেডে গোল করে। ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে ইনসান বলেছেন, ‘আমি ভাবতে পারিনি আর্জেন্টিনার স্ট্রাইকারের জায়গায় আমি খেলবো। কোচ যখন বলেছেন মাঠে নামতে হবে, সেই অবস্থায় ভয় পাইনি। আত্মবিশ্বাস থেকে খেলেছি। সুযোগ পেয়ে গোলও করেছি। রাগিব ভাই আগেই বলেছিলেন, ক্রস করলে যেন হেড করি। সেটাই করে সাফল্য পেয়েছি।’

ইনসানের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। কিংসের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে খেলতেন। গত মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলেছেন। শুরুতে মধ্যমাঠে খেললেও কোচ তাকে স্ট্রাইকার কিংবা ফরোয়ার্ড পজিসনে খেলাচ্ছেন। এবার এনিয়ে তৃতীয় ম্যাচ খেলেই হিরো বনে গেছেন। ফাইনালেও ইনসান সুযোগ পেলে খেলতে চান। গোলও করতে চান। তার আত্মবিশ্বাস, তিনি আবারও গোল পাবেন এবং দলও জিতবে শিরোপা।

এই ফরোয়ার্ড বললেন, ‘আমি যদি ফাইনালে সুযোগ পাই, তাহলে আবারও গোল পাবো বলে আমার বিশ্বাস আছে। আসলে আমি ভয় পাই না। গত মৌসুমে ব্রাদার্সের হয়ে আবাহনীর বিপক্ষে গোল করেছিলাম। তাই এবার কিংসের হয়ে গোল করতে চাই। আমার বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস কম নয়। ট্রফি আমরাই জিতবো। আমারও স্বপ্ন আছে একসময় আমি কিংসের হয়ে একাদশে খেলবো। নিজের জায়গা পাকা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী