ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০১

লা লিগা শিরোপার আরও কাছে গেলো বার্সেলোনা। পাঁচ ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদকে সাত পয়েন্ট পেছনে ফেললো তারা। মঙ্গলবার দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়েছে কাতালানরা।

আগামী শনিবার রিয়ালের সঙ্গে কোপা দেল রে ফাইনাল। তাই বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেন হ্যান্সি ফ্লিক।টিনএজ তারকা আনসু ফাতিকে অক্টোবরের পর প্রথমবার শুরুর একাদশে জায়গা দেন তিনি। ডিফেন্সের বাঁ পাশে রাখেন হেক্টর ফোর্টকে। চোটে পড়া শীর্ষ গোলদাতা রবার্ট লেভানডোভস্কির বদলে আসেন ফেরান তোরেস।

তবুও অলিম্পিক স্টেডিয়ামে অতিথিদের উপর ছড়ি ঘুরিয়েছে তারা। যদিও মায়োর্কা কিপার লিও রোমান একের পর এক সেভে তাদের হতাশ করেছেন।

প্রথমার্ধে বার্সা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তাতে অপ্রত্যাশিতভাবে গোলশূন্য স্কোরে বিরতিতে যায় তারা।

গাভির ডিফ্লেক্টেড শট পোস্টে লাগে। ওলমোর পাসে তোরেস ক্রসবারের উপর দিয়ে বল মারেন। ফাতির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রোমান রুখে দেন লামিনে ইয়ামালকে। ফোর্টের শট ব্লক করে মায়োর্কা।

অতিথি দলের হয়ে মাতেউ মরি জাল কাঁপালেও অফসাইডে গোল বাতিল হয়।

হতাশা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা। বিরতির পর প্রথম মিনিটে ওলমোর দারুণ গোল। বক্সের মধ্যে জটলার ভেতর থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি।

ফাতি দলের দ্বিতীয় গোলের খুব কাছে ছিলেন। কিন্তু তাকে ফেরান রোমান। রাফিনহা ও ফার্মিন লোপেজকে নামান ফ্লিক।

ইয়ামালকে রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি এই বছর প্রথম লিগ ম্যাচ খেলতে নামা রোমান। এরিক গার্সিয়া ও লোপেজকে ঠেকিয়ে দেন তিনি। ১০টি সেভে ম্যাচে নজর কাড়েন মায়োর্কা কিপার।

বক্সের মধ্যে এবডন প্রাটকে গার্সিয়া ফেলে দেন। স্টপেজ টাইমের এই ঘটনায় মায়োর্কা পেনাল্টির আবেদন করলে রেফারি নাকচ করে দেন।

বুধবার গেতাফের বিপক্ষে রিয়াল নামবে বার্সার সঙ্গে ব্যবধান কমাতে।

৩৩ ম্যাচে বার্সা পেয়েছে ৭৬ পয়েন্ট, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৯। আগামী ১১ মে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি