উপভোগের মন্ত্রে রিয়ালের বিপক্ষে লড়বে বার্সা

  স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮

মৌসুমে আগের দুই সাক্ষাতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আজ শনিবার হারাতে পারলে ট্রেবল জয়ের পথে দ্বিতীয় লক্ষ্য পূরণ হবে তাদের। জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ। একই প্রতিপক্ষ হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা উপভোগ করতে বলেছেন বার্সা কোচ হানসি ফ্লিক। 

এই মৌসুমের দুই এল ক্লাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তার পর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। তার পরও অবশ্য নিজেদের ফেভারিট হিসেবে দেখতে নারাজ বার্সা কোচ। তার মতে, ‘আমাদের দলটা ভীষণ তরুণ, তাই উপভোগ করে খেলা উচিত। বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এই ফাইনাল খেলা মানে দারুণ অভিজ্ঞতা।’

ফ্লিক মনে করেন ফাইনাল ম্যাচ একেবারেই ভিন্ন, ‘ফাইনাল মানেই ভিন্ন ব্যাপার। এখানে ফেভারিট কোনও বিষয় না। আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।’

লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে ভীষণ সংগ্রাম করছে। গতবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগাতেও শীর্ষে থাকা বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে। 

ফ্লিকের বার্সার দারুণ ছন্দের পেছনে রয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিদের মধ্যে আরও রয়েছেন পাউ কুরবাসি, গাভি ও পেদ্রিরা। তাদের নিয়ে অধিনায়ক রোনাল্ড আরাউহোর মন্তব্য, ‘আমি বিস্মিত তাদের অবিশ্বাস্য এই মানসিকতায়। মনে হচ্ছে না কাল ফাইনাল খেলছি, কারণ এই ম্যাচকে সামনে রেখেও ওরা ভীষণ শান্ত। লা মাসিয়ার এই ছেলেরা আমাকে ভীষণ বিস্মিত করেছে। তাদের মনে কোনও ভয় নেই।’ 

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী