গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে পেলো নেপালকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২২:২৫আপডেট : ১৩ মে ২০২৫, ২২:৩০

মালদ্বীপের সঙ্গে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। তবে গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান নির্ভর করছিল মালদ্বীপ ও ভুটান ম্যাচের ফলের ওপর। ম্যাচটি ড্র হওয়ায় গোলাম রব্বানী ছোটনের দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অন্য গ্রুপের রানার্সআপ নেপাল।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪। মঙ্গলবার মালদ্বীপ ও ভুটানের ম্যাচের আগে শীর্ষে তাদের জায়গা ছিল নড়বড়ে। বাংলাদেশকে টপকে যেতে মালদ্বীপকে জিততে হতো চার বা তার বেশি গোলে। কিন্তু জিততেই পারেনি তারা, ড্র করেছে ২-২ গোলে।

তাতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ১৬ মে প্রথম সেমিফাইনাল খেলবে। মঙ্গলবার অন্য গ্রুপে ভারতের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া নেপাল সেই ম্যাচে লাল সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ। ভারত ম্যাচটি জিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন। তারা একই দিন আরেক সেমিফাইনালে খেলবে মালদ্বীপের বিপক্ষে। ফাইনাল হবে ১৯ মে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি