আবার বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহামিদুল

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ১৯:৪৫আপডেট : ১৬ মে ২০২৫, ২০:৪৯

এশিয়ান কাফের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ জনের প্রাথমিক দলে চমক ছিলেন ফাহামিদুল ইসলাম। ওই ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে গড়া ক্যাম্পেও তাকে রাখা হয়েছিল। ইতালি প্রবাসী ফুটবলারের মাঝে অনেকেই সম্ভাবনা দেখলেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ছিলেন আরেক প্রান্তে। শেষ মুহূর্তে তাকে চূড়ান্ত দলে জায়গা না দিয়ে বেশ শোরগোল তুলেছিলেন স্প্যানিশ কোচ। অবশেষে সিঙ্গাপুর ম্যাচের আগে ১৭ বছর বয়সী ফুটবলারকে নিয়ে শোনা গেলো সুখবর।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ফাহামিদুল। বাফুফে আজ শুক্রবার তাকে পেতে ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি দ্রুততম সময়ে বাফুফের চিঠির উত্তর দিয়েছে। একই সঙ্গে ফাহামিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিকমাধ্যমের এক পোস্টে।

এর আগে সৌদি আরব থেকে দেশে ফেরার মুহূর্তে ফাহামিদুলকে ইতালিতে ফেরত পাঠানো নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মাঝে ক্ষোভ বিরাজমান ছিল। বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকও করতে হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

সবশেষ ইতালির চতুর্থ স্তরের ক্লাব ক্যালসিও ফাহামিদুলকে অভিনন্দন জানিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। সেখানেই তারা এই ফুটবলারের বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পাওয়ার কথা জানিয়েছে।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচ রয়েছে। ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। সেখানে ফাহামিদুলের পাশাপাশি হামজা চৌধুরী ও শামিত সোম থাকবেন। গত মার্চে হামজার অভিষেক হয় ভারতের বিপক্ষে। এবার ঘরের মাঠে অভিষেক হবে তার। সব ঠিক থাকলে শামিত প্রথমবার লাল সবুজ জার্সি দেবেন গায়ে।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী