আবাহনীতে খেলতে ঢাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৮:৪২আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৪৩

রোহান রিকেটসবাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা খেলায়োড়! ঢাকা আবাহনীতে খেলতে টটেনহাম এবং আর্সেনালের সাবেক তারকা রোহান রিকেটস গতকাল বুধবারই ঢাকায় পৌঁছেন।
এনিয়ে তিনজন ইংলিশ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ঢাকা আবাহনী।
লন্ডনে জন্ম নেওয়া রোহান ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর্সেনালের যুব দলের হয়ে। তিনি ২০০০ এবং ২০০১ সালে আর্সেনাল যুব দলের হয়ে এফএ কাপের শিরোপা জেতেন। আর্সেনালের সিনিয়র দলের হয়ে রোহান নিজের একমাত্র ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও খেলেছেন। ২০০৩-২০০৪ মৌসুমে রোহান টটেনহামের মূল দলে নিয়মিত খেলেছেন। এছাড়া তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।
ঢাকায় পৌঁছে রোহান বলেছেন, ‘বাংলাদেশ আসতে পেরে আমি খুবই আনন্দিত। সবকিছু ঠিক থাকলে আমি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে বাংলাদেশে খেলছি। তবে ভালো ফুটবল খেলার পাশাপাশি আমি বাংলাদেশের ফুটবল উন্নয়নেও কাজ করতে চাই।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী