কুয়ালালামপুরে হার দেখলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ২৩:০১আপডেট : ২৮ মে ২০২৫, ২৩:০১

ঘরোয়া ফুটবলে ভরাডুবির পর মৌসুম শেষে প্রথম গ্রীষ্মকালীন ট্যুরেও হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার কুয়ালালামপুরে প্রীতি ম্যাচে আসিয়ান অল-স্টার্সের কাছে হেরেছে রুবেন আমোরিমের দল। ২০০৯ সালের পর প্রথমবার মালয়েশিয়া সফরে গিয়ে ১-০ গোলে হারলো তারা।

২০০৯ সালের পর প্রথমবার মালয়েশিয়ায় পা রেখে হার দেখলো ম্যানইউ। গত রবিবার ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জিতে মৌসুম শেষ করে তারা।

আমোরিম এই ম্যাচে শক্তিশালী একাদশ ঘোষণা করেন। আন্দ্রে ওনানা, হ্যারি মাগুইরে, ম্যানুয়েল উগার্তে ও রাসমুস হয়লুন্দ ছিলেন শুরু থেকে।

হাফটাইমে মাঠে নামেন ব্রুনো ফের্নান্দেস, আলেহান্দ্রো গারনাচো ও আমাদ দিয়ালো। 

মাউং মাউং লুইনের দ্বিতীয়ার্ধের গোলে মার্চের পর প্রথম টানা জয়ের জন্য ম্যানইউর অপেক্ষা আরও বাড়লো।

কুয়ালালামপুরে আরেকটি ম্যাচ খেলে ম্যানইউ যাবে হংকংয়ে। শুক্রবার সেখানে দেশটির জাতীয় দলের সঙ্গে একটি ম্যাচ খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের