লাল-সবুজ জার্সিতে দেশের জন্য কিছু করার অপেক্ষায় ফাহামিদুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মে ২০২৫, ১৪:৩৩আপডেট : ২৯ মে ২০২৫, ১৪:৩৩

মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। এবার ক্যাম্প শুরু হওয়ার আগেই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন। যে কারণে তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা। 

জাতীয় দলের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন ফরোয়ার্ড ফাহামিদুল নিজেও। সবার আগে টিম হোটেলে উঠে বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বুধবার রাতে বাফুফে ফেসবুক পেজে ফাহামিদুল  আরও বলেছেন, ‘এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, এখন খেলার জন্য মুখিয়ে আছি।’

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এর আগে একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষেও ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরা অধীনে অনুশীলন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী