‘আশা করি তোমরা চ্যাম্পিয়নশিপে নেমে যাবে না’, ম্যানইউকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর খোঁচা

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৮:৩৩আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৩৩

২০০৯ সালের পর প্রথমবার মালয়েশিয়ায় খেলতে গিয়ে বিব্রতকর হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুম পরবর্তী সফরে কুয়ালালামপুরে আসিয়ান অলস্টার্সের কাছে ১-০ গোলে তাদের হারের পর দেশটির প্রধানমন্ত্রী খোঁচানোর সুযোগ ছাড়লেন না।

এদিন ৭০ হাজার আসনের স্টেডিয়ামের বেশিরভাগ সমর্থক এসেছিলেন ম্যানইউকে সমর্থন দিতে। কিন্তু ম্যাচ শেষে তাদের কাছ থেকে দুয়ো শুনতে হলো ইংলিশ ক্লাবকে।

লিগে এমনিতেই ১৫তম স্থানে থেকে শিরোপাহীন মৌসুম শেষ করেছে ম্যানইউ। ইউরোপা লিগের ফাইনালে হারতে হয়েছে টটেনহাম হটস্পারের কাছে। নিকট অতীতে এত বাজে মৌসুম দেখেনি ম্যানচেস্টার ক্লাব।

সবশেষ বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ম্যানইউর হার দেখার পর মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার প্রতিক্রিয়া জানালেন। এদিন গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি।

পরে ফেসবুকে আনোয়ার লিখেছেন, ‘আরে নাহ! ম্যানইউ আবারও একটি ট্রফি জিততে পারলো না। দেখে মনে হচ্ছে পরের মৌসুমে তোমাদের ‘মাথাব্যথা’ হবে। আশা করি তোমরা চ্যাম্পিয়নশিপে নেমে যাবে না।’ 

রুবেন আমোরিমের দল আগামীকাল শুক্রবার এশিয়ান পোস্ট-সিজন ট্যুরে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে হংকং দলের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি