ম্যারাডোনার মৃত্যু মামলার বিচার কার্যক্রম বাতিল

  স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ১৩:২৮আপডেট : ৩০ মে ২০২৫, ১৩:৩৩

বেশ কয়েক সপ্তাহের শুনানি ও ৪০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দির পর প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসক দলের বিপক্ষে চলমান মামলার বিচারিক কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনার আদালত এমন রায় দিয়েছেন। এর পেছনে কারণ হিসেবে রয়েছে একটি টিভি সিরিজকে কেন্দ্র করে ঘটা কেলেঙ্কারি। 

এই রায়ে মামলাটি সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে হবে। থাকতে হবে তিনজন নতুন বিচারক। এর ফলে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার বিচারপ্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হলো।   

এই সপ্তাহেই বিচারক জুলিয়েতা মাকিনটাচ মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। কারণ হিসেবে উঠে আসে যে তিনি মামলাকে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্রধর্মী মিনি সিরিজ তৈরিতে জড়িত ছিলেন। মিনি সিরিজ বানাতে কয়েক মাসব্যাপী চলমান এই বিচারকাজ ক্যামেরায় ধারণ করিয়েছিলেন তিনি। করেছেন অভিনয়ও। এটা প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। যার ফলে মাকিনটাচের বিরুদ্ধে নৈতিকতা সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। 

তার সহকর্মী বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাভারিনো বৃহস্পতিবার মামলাটি বাতিল করে বলেন, মাকিনটাচের আচরণ এই বিচারপ্রক্রিয়াকে ‘পক্ষপাতদুষ্ট’ করেছে, যদিও এরই মধ্যে ম্যারাডোনার সন্তানসহ অনেক সাক্ষীর হৃদয়বিদারক ও আবেগঘন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতের বাইরে সাংবাদিকদের ম্যারাডোনা কন্যা জানা বলেন, ‘আমি শান্ত থাকতে পারছি না। ভীষণ রাগান্বিত। আমি ওদের ঘৃণা করি।’ 

ম্যারাডোনার সাবেক সঙ্গী ভেরোনিকা ওহেদা ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, ‘আমাকে যদি হাজারবারও সাক্ষ্য দিতে হয়, আমি দেবো।’

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে তরল জমে যাওয়াকে শনাক্ত করা হয়। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর মারা যান ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী। তার পর কিংবদন্তি ফুটবলারের ৭ সদস্যের চিকিৎসক দলের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়। 

/এফআইআর/
সম্পর্কিত
চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন প্রস্তাব পাস হলেই ইনফান্তিনোর বেতন অবিশ্বাস্য বাড়তো
‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল করেই পার পাচ্ছেন না ইনফান্তিনো
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল