ইন্দোনেশিয়াকে জিততে দেয়নি বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মে ২০২৫, ২২:১২আপডেট : ৩১ মে ২০২৫, ২২:৩০

জর্ডানের আম্মানে ফিফা প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে জিততে দেয়নি। মনিকা-আফঈদারা রুখে দিয়েছে তাদের। 

আজ র‌্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে পুরো ম্যাচেই ইতিবাচক ফুটবল খেলেছে পিটার বাটলারের শিষ্যরা। রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে বল নিয়ে গেলেও গোল পাননি মনিকা-ঋতুপর্ণারা।

৯০ মিনিট পর্যন্ত এভাবে চলেছে ম্যাচ। রেফারির শেষ বাঁশি বাজতেই ড্রতে খুশি থাকতে হয়েছে পিটার বাটলারের দলকে।

ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে, তবুও গোল হয়নি। 

দুইবারের উইমেন’স সাফ জয়ী রুপনা ছিলেন পোস্টে বিশ্বস্ত দেয়াল হয়ে। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাম দিকে ঝাঁপিয়ে কোনোমতে আটকান তিনি। একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন জর্ডানের এক ডিফেন্ডার। 

৮৭ মিনিটে ঋতুপর্ণার ফ্রি কিক অল্পের জন্য পোস্ট ঘেষে বেরিয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন ডাগআউটে থাকা কোচ, কোচিং স্টাফরা। 

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। একটু পর জর্ডান জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। এর পরপরই বাজে শেষের বাঁশি।

এই সফরে ৩ জুন জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে