স্টেডিয়ামে হামজার সঙ্গে ফাহামিদুলের নাম নিয়েও স্লোগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৯:২৪আপডেট : ০২ জুন ২০২৫, ১৯:৪২

সোমবার দেশে ফিরে দুপুরে হোটেলে ঘণ্টা কয়েক বিশ্রাম নিয়ে বিকাল পাঁচটাতেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে চলে আসেন হামজা চৌধুরী। দর্শকরা তাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামের বাসের সামনে ভিড় করে স্লোগান দিয়েছেন। এসময় হামজার সঙ্গে ফাহামিদুলের নামও এসেছে তাদের কণ্ঠে। 

ভ্রমণক্লান্তি কাটানোর জন্য হামজা হোটেলে কয়েক ঘণ্টা ছিলেন। তবে দেশের মাঠে প্রথম অনুশীলনের জন্য তর সইছিল না। তাই ইংলিশ লিগে খেলা ডিফেন্ডার মাঠেই জামালদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন।

ক্লোজডোর অনুশীলন হওয়ায় দূর থেকে যা বোঝা গেছে, হাভিয়ের কাবরেরা দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন। সন্ধ্যায় স্টেডিয়াম ছাড়ার সময় সমর্থকরা আবারও ভিড় জমায়। 

৪ জুন ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আসল লড়াই।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি