হামজার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সৌভাগ্যের: ভুটানের জাপানি কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুন ২০২৫, ২১:৩৮আপডেট : ০৩ জুন ২০২৫, ২৩:১৪

আগের দুটি ম্যাচে বাংলাদেশের  বিপক্ষে চোখে চোখ রেখে খেলে ভুটান নিজেদের মাঠে একটি জিতেছে, অন্যটিতে হেরেছে। তবে এবার আগের সেই বাংলাদেশ নেই। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ছাড়াও রয়েছে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার। কাল বুধবারের এই ফিফা প্রীতি ম্যাচে ভুটান আলাদা করে সমীহ করছে তাকে। এই মিডফিল্ডারের বিপক্ষে খেলে দারুণ অভিজ্ঞতা নিতে চাইছে ভুটান দল।

ভুটানের বিপক্ষে হামজাকে পুরো সময় রেখে আক্রমণ কৌশল সাজাবেন হাভিয়ের কাবরেরা। সেটাই বড় ভাবনা ভুটানের জাপানি কোচ আসুশি নাকামুরার জন্য। ঢাকায় দল নিয়ে আছেন কয়েক দিন ধরে। ঢাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ। ভুটানের কোচ নাকামুরাও আবহাওয়ার এই পরিবর্তনটাকে সামনে টেনে এনেছেন, ‘হামজা বাংলাদেশ দলের হয়ে খেলবে। এরকম একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সৌভাগ্যের। বাংলাদেশকে গত বছর আমরা হারিয়েছিলাম, তখন তাদের (বাংলাদেশকে) উচ্চতার জন্য ভুগতে হয়েছিল। ঢাকায় গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতা বেশি। পাশাপাশি নতুন মাঠে খেলা, সব মিলিয়ে সামগ্রিক পরিস্থিতিটা আমাদের জন্য অতটা সহজ নয়। তারপরও একটা ভালো ম্যাচ উপহার দেওয়া এবং জেতাই আমাদের লক্ষ্য।’

অধিনায়ক নিমা ওয়াংদি একবাক্যে বাংলাদেশের প্রশংসা করলেন, ‘হামজা আসায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। আমরা জিততে চাই।’

দুই দলই খেলছে এশিয়ান কাপ বাছাইয়ে। র‌্যাঙ্কিংয়েও দুই দল গা ঘেঁষে রয়েছে। ভুটান ১৮২তম, বাংলাদেশ তাদের পরেই ১৮৩ নম্বরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টার ম্যাচটি তাই জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি