চ্যাম্পিয়ন্স লিগে হারের পর ইন্টার ছেড়েছেন ইনজাগি

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ২৩:১৪আপডেট : ০৩ জুন ২০২৫, ২৩:১৪

মৌসুম প্রতি ২ কোটি ইউরোতে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির প্রস্তাব পেয়েছেন সিমোনে ইনজাগি। সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এরই মাঝে ইন্টার মিলান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো, শনিবার প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৫-০ গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর ক্লাব ছেড়েছেন তিনি।

মঙ্গলবার ইন্টার ভক্তদের উদ্দেশ্যে ক্লাব ওয়েবসাইটে একটি খোলা চিঠি লিখেছেন ইনজাগি, ‘চার বছরে আমার সবটুকু উজার করে দেওয়ার পর আমার জন্য এই ক্লাবকে বিদায় বলার সময় চলে এসেছে।’

গত বছর ইন্টারকে সিরি আ শিরোপা জেতান ইনজাগি। ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানসিটির কাছে হারের সময়ও ক্লাবটির ডাগআউটে ছিলেন তিনি।

ইন্টারের সঙ্গে ঠিক চার বছর থাকলেন ইনজাগি। আরও এক বছর তার চুক্তির মেয়াদ বাকি ছিল। 

ইনজাগি চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ইন্টারের কোচিংয়ে কে থাকছেন, সেটা পরিষ্কার জানা যায়নি। ১৪ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৭ জুন মন্টেরির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। পরের দিন আল হিলাল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

সিরি আর সবশেষ মৌসুমে ইন্টার রানার্সআপ হয়েছে। নাপোলির চেয়ে এক পয়েন্ট পেছনে ছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি