নাইটহুড পাচ্ছেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ২০:২০আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:২০

ব্রিটেনের সম্মানসূচক নাইটহুড উপাধি পেতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত হবে তার নাম। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ২০০৩ সালেই ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক পদবি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পেয়েছিলেন।এবার ফুটবলে তার ক্যারিয়ার ও ব্রিটিশ সমাজে অবদানের স্বীকৃতি স্বরূপ আরও বড় সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী সপ্তাহে এই সম্মানপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। 

বেকহ্যাম ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন এবং ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, প্যারিস সেন্ত জার্মেই এবং এসি মিলানের হয়ে খেলেছেন। ফুটবল থেকে অবসর নেন ২০১৩ সালে। 

২০১১ সালে প্রথমবার বেকহ্যামকে নাইটহুডের জন্য মনোনীত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ২০১৭ সালে কিছু ব্রিটিশ সংবাদপত্রে ফাঁস হওয়া ইমেইলের বিস্তারিত প্রকাশিত হয়, যেখানে বেকহ্যাম সম্মাননা প্রদান পদ্ধতি এবং এর কমিটির সমালোচনা করেছিলেন। তবে বেকহ্যামের একজন মুখপাত্র তখন বলেছেন, এই ইমেইলগুলো ‘হ্যাকড’, ‘পরিবর্তিত’ এবং ‘ব্যক্তিগত’ ছিল।

সাবেক এই ফুটবলার ১৯৯৯ সালে গায়িকা ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির চার সন্তান রয়েছে– ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং হারপার সেভেন।

লন্ডন ২০১২ অলিম্পিক আয়োজন নিশ্চিত করতে বেকহ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি ২০০৫ সাল থেকে ইউনিসেফের একজন শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন।

বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তায় কাজ করা ইউনিসেফ ২০১৫ সালে তাদের দশ বছরের অংশীদারিত্বের নিদর্শন হিসেবে ‘দ্য ডেভিড বেকহ্যাম ইউনিসেফ ফান্ড’ চালু করে। ২০২৪ সালে বেকহ্যাম রাজা চার্লসের শিক্ষা কার্যক্রম এবং তরুণদের প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সহায়তা করতে ‘দ্য কিং’স ফাউন্ডেশন’-এর শুভেচ্ছাদূত হন। বেকহ্যাম ইংল্যান্ডের লিগ টু-তে খেলা স্যালফোর্ড সিটির এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার দল ইন্টার মায়ামির সভাপতি ও অন্যতম অন্যতম মালিক।

বেকহ্যামের সম্মাননা প্রসঙ্গে জানতে একজন সরকারি মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘সম্ভাব্য সম্মাননা নিয়ে আমরা কোনও মন্তব্য করি না।’ বেকহ্যামের প্রতিনিধিরাও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম