একসঙ্গে ঈদের নামাজ পড়েছেন জামাল-হামজারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ১৪:০০আপডেট : ০৭ জুন ২০২৫, ১৪:২৪

আগামী মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ক্যাম্প চলছে জাতীয় ফুটবল দলের। হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলছে এই ক্যাম্প। পবিত্র ঈদুল আজহার দিনও সেখানে কাটাচ্ছেন তারা। শনিবার সকাল ৭টায় হোটেলের পাশে একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। 

ঈদ উপলক্ষে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়সহ স্টাফদের উপহার হিসেবে দেওয়া হয় সাদা পাঞ্জাবি। সেই পাঞ্জাবি পরেই ফুটবলাররা নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন তারা। 

নামাজের পর ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারা। 

ঈদের দিন বিকাল ৫টায় আবার অনুশীলনও রয়েছে জাতীয় স্টেডিয়ামে।

/এফআইআর/ 
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি