সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান কাবরেরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ১৪:৫৯আপডেট : ০৭ জুন ২০২৫, ১৪:৫৯

পবিত্র ঈদুল আজহার আমেজের মাঝেই আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তৃতীয় রাউন্ডের ম্যাচটা জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে জামাল-হামজাদের। তাই বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ম্যাচটা জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান তিনি।

শুক্রবার জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’ 

গতকালকের মতো আজ শনিবারও হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্য খেলোয়াড়রা আজ অনুশীলনে অংশ নেবেন। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে জয়ই হবে তাদের কঠোর পরিশ্রমের সর্বোত্তম প্রতিফলন।

কয়েকদিন আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় এবং স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলা সেই প্রীতি ম্যাচ দেশের জনগণের মাঝে যে এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা সৃষ্টি করেছে, তার প্রেক্ষিতে আগামী ম্যাচে জয় দেশবাসীর জন্য সত্যিই এক বিশেষ উপহার হবে।

এদিকে, প্রতিপক্ষের গোলমুখে দলের কার্যকারিতার ঘাটতি নিয়ে মোটেও চিন্তিত নন কাবরোরা। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশ কেবল দুটি গোল করতে পেরেছে। প্রথমটি আসে জামালের কর্নার থেকে হামজার হেডে, যা ছিল ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডারের ঘরের মাঠে অভিষেক গোল। কাবরেরা বলেছেন, ‘আমরা দুটি গোল করেছি, তাতেই খুশি। অবশ্যই আমাদের ফিনিশিং আরও ভালো করতে হবে, তবে এটাই ফুটবল।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী