প্রত্যাশা মেটাতে না পারায় দুয়োর শিকার ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৫, ০৯:০০আপডেট : ০৮ জুন ২০২৫, ০৯:৪৫

র‌্যাঙ্কিংয়ের ১৭৩তম দল অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। কিন্তু পুঁচকে দলটার বিপক্ষে বল দখলে বেশিরভাগ সময় এগিয়ে থাকলেও মন ভরাতে পারেনি হ্যারি কেইনের দল। বিশ্বকাপ বাছাইয়ে মাত্র ১-০ গোলে জিতে মাঠ ছেড়েছে থ্রি লায়ন্স। প্রত্যাশা মেটাতে না পারায় বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে ইংল্যান্ডকে দুয়োর শিকার হতে হয়েছে। 

স্বাগতিক দলের গোছানো রক্ষণের সামনে পেরে উঠছিল না ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি আসে হ্যারি কেইনের কল্যাণে। প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর ৫০ মিনিটে জাল কাঁপান অধিনায়ক কেইন। যা ছিল বায়ার্ন মিউনিখ তারকার ৭২তম আন্তর্জাতিক গোল। 

অবশ্য এই ম্যাচ জিতে প্রথম ইংল্যান্ড কোচ হিসেবে কীর্তিও গড়েছেন থমাস টুখেল। প্রতিযোগিতামূলক ফুটবলের প্রথম তিন ম্যাচ জিতেছেন কোনও গোল হজম ছাড়া। 

ইংল্যান্ড কোচ অবশ্য আগেই সতর্ক করে দিয়েছিলেন এই বলে, ঘরোয়া ব্যস্ত সূচির চাপে ইংল্যান্ডের ক্লান্ত তারকাদের কাছে বিধ্বংসী পারফরম্যান্স আশা করা যাবে না।   

তাছাড়া টুখেল আক্রমণাত্মক যে দলটি বাছাই করেছিলেন সেটাও কাজে দেয়নি। স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। 

ম্যাচের পর টুখেল শিষ্যদের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট হতে পারেননি। বলেছেন, ‘আমার উদ্বেগের জায়গা ছিল শেষ ২০ মিনিট। কারণ ওই সময় ওরা যেভাবে খেলেছে, সেটা আমার মোটেও ভালো লাগেনি। আমার মনে হয়েছে যে গুরুত্ব ও তাৎক্ষণিকতার প্রয়োজন ছিল, সেটা বাছাইয়ের ম্যাচে দেখা যায়নি।’

নিষ্প্রভ পারফরম্যান্সে ম্যাচ জিতলেও ‘কে’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। সমান ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া।  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী