সংবাদ সম্মেলনে বরখাস্ত হওয়ার কথা জানালেন ইতালি কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৫, ২২:৩৭আপডেট : ০৮ জুন ২০২৫, ২২:৪৮

লুসিয়ানো স্পালেত্তির অধীনেই ২০২৪ ইউরোতে খেলেছে ইতালি। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেনি। একই অবস্থা বিশ্বকাপ বাছাইয়েও। প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। তাতে বরখাস্ত হচ্ছেন আজ্জুরিদের কোচ। 

সংবাদ সম্মেলনে স্পালেত্তি বরখাস্তের খবর জানান মলদোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হওয়ার আগে। সেখানেই জানান সোমবার দলের হয়ে শেষবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি, ‘গতকাল রাতে প্রেসিডেন্ট গ্রাভিনার সঙ্গে আলোচনা করেছি। সেখানেই তিনি জানান, আমাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা। যদিও আমার হাল ছাড়ার ইচ্ছা ছিল না। নিজের পদে থাকতে চেয়েছিলাম এবং কোচিংয়ের কাজটা করতে চেয়েছিলাম। আগামীকাল মলদোভার বিপক্ষে মাঠে থাকবো, তার পর নিজের চুক্তির বাকি বিষয়টা সমাধান করবো।’

কোচ হিসেবে স্পালেত্তি দায়িত্ব নেন ২০২৩ সালে। তার অধীনে ইউরোতে খেললেও শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইতালি। তাছাড়া গত দুটি বিশ্বকাপেই তারা কোয়ালিফাই করতে পারেনি। 

/এফআইআর/    
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি