সিঙ্গাপুরের বিপক্ষে কতটা প্রস্তুত শমিত সোম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৯ জুন ২০২৫, ১৮:৩৫

হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলামের পর এবার বাংলাদেশ দলে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী শমিত সোম। প্রায় সপ্তাহখানেক ঢাকায় থেকে দলের সঙ্গে অনুশীলন করছেন। এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় ২৭ বছর বয়সী মিডফিল্ডার। 

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সোমবার সংবাদ সম্মেলনে শমিতের অভিষেকের ইঙ্গিতও দিয়েছেন। সেখানে বলেছেন, ‘আমি অনুশীলনের পর ২৩ জন চূড়ান্ত করেছি। শমিত আমাদের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। ট্যাকটিকস, টেকনিক সব কিছুতে সবার সঙ্গে মিলেছে। প্রথমবার এসেই সে দলে যে প্রভাব রাখছে সেটা খুব ভালো। অন্যদের সঙ্গে ওর বোঝাপড়া ভালো। তাছাড়া অনেকবার আলাদা আলাদা মিটিং করেছি ওর সঙ্গে। খুব ইতিবাচক ফুটবলার।’

শমিতকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেক আগ্রহ। বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় রয়েছেন। তাই খানিকটা রোমাঞ্চিতও তিনি। ভুটান ম্যাচের পর বলেছিলেন, ‘আমি খেলার জন্য খুবই এক্সাইটেড। নিজেকে খুব গর্বিত লাগছে। আশা করি, আমরা সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু করতে পারবো। আমাদের টিম বন্ডিংও ভালো। ভালো লাগছে, অনেক দর্শক এসেছে, বাংলাদেশও জিতেছে।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি