হামজা বললেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে, দেখা হবে অক্টোবরে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১২:২৮আপডেট : ১১ জুন ২০২৫, ১২:৫৯

ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন। এর মধ্যে একটি করে জ, ড্র ও হার আছে। তিনটি ম্যাচেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। আগের রাতে এশিয়ান কাপ বাছাই পর্বেও সাবলীল ছিলেন হামজা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে  ম্যাচ জিততে না পেরে পুরোপুরি হতাশ হননি। দৃষ্টি দিয়েছেন আরও সামনের দিকে। 

এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবরে বাংলাদেশের দুটি ম্যাচ হবে। প্রতিপক্ষ হংকং। যারা আগের দিন ভারতকে হারিয়েছে। সেই হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের প্রতিজ্ঞা হামজার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় হামজা লিখেছেন, ’আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি